বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর

Manual1 Ad Code

ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

Manual6 Ad Code

সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে তার এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

Manual4 Ad Code

ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশ-ভারতের মধ্যে অত্যন্ত গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।

Manual3 Ad Code

এই বাণিজ্যকে আরো প্রসারিত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত যৌথভাবে কাজ অব্যাহত রাখবে। একই সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়েও তিনি আশ্বাস প্রদান করেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। আলাপকালে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বন্ধ থাকা বর্ডার হাট ও বেশ কিছু স্থলবন্দর পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে।

তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যত নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

Manual6 Ad Code