সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬

সিলেটের পুলিশ সুপার আখতার বদলি, দায়িত্বে সাদেক

Manual8 Ad Code

সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মো: যাবের সাদেক। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার উপ–সচিব তৌছিফ আহমেদের সাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

একই আদেশে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’র পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে সিলেটের নবনিযুক্ত পুলিশ সুপার  ড. চৌধুরী মো: যাবের সাদেককে জামালপুর থেকে সিলেটে বদলি করা হয়।

Manual6 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Manual8 Ad Code

নতুন এসপি যোগদান করায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বিভাগ।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code