দুবাইয়ে ‘ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল’

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৬

দুবাইয়ে ‘ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল’

Manual8 Ad Code

দুবাইয়ে কয়েক দিন আটকে থাকার পর অবশেষে নিজ দেশে ফিরেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শুক্রবার (৬ মার্চ) বিকালে মুম্বাই হয়ে কলকাতায় পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন তার ছেলে ইউভান। কলকাতা বিমানবন্দরে নেমেই গণমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী।

Manual4 Ad Code

শুভশ্রী জানান, সেখানে ‘ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল’।

গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘সকলকে ধন্যবাদ। সবার ভালবাসা, সকলের সমর্থন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এবং আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে। ধন্যবাদ সকলকে। ওখানকার অভিজ্ঞতা ভাগ করতে পারব না এখনই। ভীষণ ভয়াবহ পরিস্থিতি ছিল এবং আমি এখন সত্যিই বিধ্বস্ত। সকলে ভাল থাকবেন।’

Manual8 Ad Code

মূলত ছেলে ইউভানের স্কুলের পরীক্ষা শেষ হওয়ায় তার আবদার মেটাতেই মা-ছেলে কয়েক দিনের জন্য দুবাই ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হলে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে এবং তারা সেখানে আটকে পড়েন।

Manual1 Ad Code