আংটি দেখিয়ে ‘গোপন বিয়ের’ ইঙ্গিত দিলেন জেনডায়া

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

আংটি দেখিয়ে ‘গোপন বিয়ের’ ইঙ্গিত দিলেন জেনডায়া

Manual7 Ad Code

দীর্ঘদিনের গুঞ্জন কি অবশেষে সত্যি হলো? জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেনডায়া এবং অভিনেতা টম হল্যান্ড সম্ভবত গোপনেই বিয়ের পর্বটি সেরে ফেলেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ)  লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ‘এসেন্স ব্ল্যাক উইমেন ইন হলিউড অ্যাওয়ার্ডস’-এ জেনডায়ার একটি ছোট ভঙ্গি সেই জল্পনাকেই উসকে দিয়েছে।

Manual5 Ad Code

অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালক মার্সাই মার্টিন মজা করে জেনডায়াকে তার ‘কাজিন’ বলে সম্বোধন করেন এবং অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তার প্রশংসা করেন। এরপর তিনি তাকে ব্যক্তিগত জীবনের বর্তমান অবস্থা নিয়ে একটি ‘ইশারা’ দিতে অনুরোধ করেন।

Manual7 Ad Code

জবাবে জেনডায়া লাজুক হেসে ক্যামেরার সামনে হাত তুলে ধরেন, যেখানে তার আঙুলে একটি বিয়ের আংটি সদৃশ গয়না দেখা যায়। মুহূর্তেই পুরো হলরুম করতালিতে মুখরিত হয়ে ওঠে। ‘পিপল’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠান চলাকালীন সহকর্মীদের পক্ষ থেকে আসা বিয়ের শুভেচ্ছাও হাসিমুখে গ্রহণ করেছেন এই তারকা।

এদিন অনুষ্ঠানে জেনডায়া পরেছিলেন ইউজিন আলেকজান্ডারের ডিজাইন করা সাদা রঙের একটি ফুলের নকশা করা মিনিড্রেস। পোশাকটি ফ্যাশন প্রেমীদের কাছে বেশ পরিচিত; ২০০৮ সালের ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ সিনেমায় সারাহ জেসিকা পার্কার এটি পরেছিলেন। এর ইতিহাস আরও পুরনো—আশির দশকের শেষের দিকে এই পোশাকেরই একটি লম্বা সংস্করণ পরেছিলেন কিংবদন্তি গায়িকা হুইটনি হিউস্টন।

 

Manual3 Ad Code

জেনডায়ার আঙুলে এই বিশেষ আংটিটি প্রথম নজর কাড়ে গত ১০ মার্চ লুই ভিটনের একটি ফ্যাশন শোতে। সেখানে তার অন্যান্য রূপালি আংটিগুলো আগের মতো থাকলেও বাম হাতে একটি সরু সোনার ব্যান্ডের উপস্থিতি সবার নজর কাড়ে, যেখানে তার এনগেজমেন্ট আংটিটি অনুপস্থিত ছিল।

Manual8 Ad Code

তবে বিয়ের খবরটি প্রথম জনসমক্ষে আনেন অভিনেত্রীর দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রচ। গত ১ মার্চ ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’-এর লাল গালিচায় উপস্থিত হয়ে তিনি সরাসরি বলেন, ‘বিয়ে ইতোমধ্যেই হয়ে গেছে। আপনারা তা মিস করেছেন!’ পরবর্তীতে এটি সত্যি কিনা- জানতে চাইলে তিনি জোর দিয়ে বলেন, ‘এটি শতভাগ সত্যি!’

উল্লেখ্য, ২০২৪ সালে জেনডায়ার জন্মদিনে টম হল্যান্ড তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ভক্তদের ধারণা, সেই এনগেজমেন্ট আংটিটির জায়গায় এখন এই অভিনেত্রীর হাতের আঙুলে তার বিবাহিত জীবনের আংটিটিই স্থান পাচ্ছে। তবে বিয়ে প্রসঙ্গে দুজনের কেউই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।