সিলেট বিভাগের ৩ জেলা পরিষদের প্রশাসক হলেন যারা

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

সিলেট বিভাগের ৩ জেলা পরিষদের প্রশাসক হলেন যারা

Manual8 Ad Code

সিলেটের ৩ জেলাসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট বিভাগের ৩টি জেলা হল সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ।

Manual1 Ad Code

রবিবার (১৫ মার্চ) এ নিয়োগ দেয় সরকার।

সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমকে।

Manual8 Ad Code

আবুল কাহের চৌধুরী শামীম গত সংসদ নির্বাচনে সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত দল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহম চৌধুরীকে মনোনয়ন দিলেও কাহের শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সরব ছিলেন। দলীয় প্রার্থীর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারই পুরস্কার হিসাবে তিনি সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন।

Manual3 Ad Code