কোম্পানীগঞ্জে পুলিশের উপর হা*ম*লা, আ হ ত ৫

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৬

কোম্পানীগঞ্জে পুলিশের উপর হা*ম*লা, আ হ ত ৫

Manual5 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে অবৈধ পাথর পরিবহনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনার সময় কালা বাহিনীর হামলায় পুলিশ সদস্য আহত হয়েছেন

Manual2 Ad Code

আহতদের মধ্যে পিএসআই রায়হান উদ্দিন নোমানের অবস্থা গুরুতর বলে জানায় পুলিশ। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এসময় ৪ রাউন্ড গুলি ছুঁড়ে বিজিবি।

পুলিশ জানায়, শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর পরিবহনের বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও ৪৮ বিজিবি এর টু-আইসি মেজর নুরুল হুদার নেতৃত্বে পুলিশ এবং বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকটি মামলায় এজাহার ও ওয়ারেন্ট ভোক্ত দুর্ধর্ষ আসামি শাহ আরেফিন টিলার মাজার ধ্বংসের হোতা জালিয়ারপাড় গ্রামের কালা মিয়াকে ধরতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কোম্পানীগঞ্জ থানার পিএসআই রায়হান উদ্দিন নোমান কালা মিয়াকে তার নিজ ঘরে আটক করে হাতে হ্যান্ডকাফ পড়ান। তার ঘর থেকে বের হওয়ার সময় কালা মিয়ার ভাই ভাতিজারা পুলিশের উপর হামলা করে কালা মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। তখন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হোন। আহতদের মধ্যে পিএসআই রায়হান উদ্দিন নোমান মাথায় গুরুতর আঘাত পান। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় অবৈধভাবে পাথর পরিবহনের দায়ে ৩৯টি ট্রাক্টর ও ৫ জনকে আটক করা হয়।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code