সিলেটে এক অ*ভি*যা*নে ৯ জন আটক

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬

সিলেটে এক অ*ভি*যা*নে ৯ জন আটক

Manual8 Ad Code

সিলেট–তামাবিল সড়কের বটেশ্বর থেকে ৯ জনকে আটক করা হয়েছে।তারা সবাই চোরাকারবারী বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২৪ মার্চ) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

Manual2 Ad Code

তারা জানায়, সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট চলাকালে চোরাই পণ্যসহ তাদের আটক করে শাহপরাণ থানাপুলিশের একটি দল।

আটককৃতরা হলেন, নরসিংদীর মাধবদী থানারখোর্দনপাড়া গ্রামের আব্দুল লতিফ ও আনোয়ারা বেগমের ছেলে মো. বাদল মিয়া (৩৫), মো. আব্দুল হান্নান ও খোজেদা বেগমের ছেলে মো. বিল্লাল (২৬), নারায়নগঞ্জের আড়াইহাজার থানার সর্বাবটেক এলাকার মৃত মাহমুদ আলী ও সমচান বেগমের ছেলে ইলিয়াস (৬০), নরসিংদী সদর থানার দক্ষিণ শিলকান্দি এলাকার মোজাম্মেল কাজী ও ফুল নেহার বেগমের ছেলে রিফাত হোসেন (২০), নরসিংদীর মাধবদী থানার খোর্দ্দনওপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীন ও পারভীন আক্তারের ছেলে মো. ইকবাল হোসেন (৪০), নারায়নগঞ্জের আড়াই হাজার  থানার দক্ষিণ সরূপাব এলাকার সিরাজ উদ্দিন ও খাইরুন্নেছার ছেলে সাকিদুল ইসলাম কাজেন (৩৫), মৃত মফিজুর রহমানের ছেলে রিয়াদ মিয়া (২৬), শামসুজ্জামান ভূঁইয়া ও তাসলিমা বেগমের ছেলে তাওসিফুজ্জামান মাহিন (১৯) ও রসুলপুর এলাকার মৃত ছানাউল্লা ও রাশেদা বেগমের ছেলে রিফাত (২৬)।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code