সিলেটের মহাজনপট্টি থেকে গ্রে*প্তা*র হাফিজুর- শাহিন

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

সিলেটের মহাজনপট্টি থেকে গ্রে*প্তা*র হাফিজুর- শাহিন

Manual7 Ad Code

সিলেটের বন্দারবাজার এলাকার মহাজনপট্টি থেকে হাফিজুর রহমান (৩৩) ও শাহীন আলী (৩৭) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual6 Ad Code

 

রবিবার (৫ এপ্রিল, শনিবার দিবাগত) রাত পৌণে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

 

হাফিজুর রহমান বিশ্বনাথ থানার কাজিরগাঁও গ্রামের আব্দুল আহাদ ও সালেহা বেগমের ছেলে এবং শাহীন আলী মৌলভীবাজার সদর থানার মীরপুর গ্রামের আব্দুল আউয়াল ও বেলা বেগমের ছেলে।

 

জানা গেছে তারা দুজন কোতোয়ালী মডেল থানায় ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার সন্দিগ্ধ আসামি।

 

Manual6 Ad Code

তাদের অপরাধ রেকর্ড পর্যালোচনা করে জানা গেছে, হাফিজুর রহমান (৩৩) বিশ্বনাথ থানায় ২০২১ সালে দায়েরকৃত একটি মামলার (নং-৩১/২৯/০৪/২০২১) সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারীর পরোয়ানাভুক্ত আসামি।

 

Manual1 Ad Code