গ ণ ধ র্ষ ণ, সিলেট র‌্যাবের কব্জায় প্রধান আ সা মি

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

গ ণ ধ র্ষ ণ, সিলেট র‌্যাবের কব্জায় প্রধান আ সা মি

Manual1 Ad Code

সিলেটের গোয়াইনঘাটে ৩ বছরের শিশু সন্তানের জননীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ফরিদ মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সকাল সাড়ে ৬টায় গোয়াইনঘাট থানাধীন পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদ মিয়া ওই এলাকার জয়নাল মিয়ার ছেলে।

Manual4 Ad Code

 

জানা যায়, ভিকটিম নারী গোয়াইনঘাটের পুরান রসুলপুর এলাকার বাসিন্দা এবং এক সন্তানের জননী। তিনি জাফলং পর্যটন এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। স্বামী পরিত্যক্তা হওয়ায় স্থানীয় বখাটেরা তাকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বিবাদীরা তার ওপর ক্ষিপ্ত হয়।

 

২০২৪ সালের ৩ এপ্রিল দুপুরে অসুস্থ খালাকে দেখে বাড়ি ফেরার পথে সোনাটিলা গ্রামের নির্জন স্থানে ওঁৎ পেতে থাকা আসামিরা ভিকটিমের মুখ চেপে ধরে অপহরণ করে। এরপর একটি নির্জন স্থানে নিয়ে তার শিশু সন্তানের সামনেই তাকে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা।

Manual5 Ad Code