ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু–পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে ৫ জনকে ৬ মাসের করে জেল দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ধলাই নদীর বাংকার এলাকা এ অভিযান পরিচালিত হয়।
সিলেটের সংবাদ
সাজাপ্রাপ্তরা হলেন হীরা লাল দাস (৩০), রবিউল মিয়া (২৫), পবীন্দ্র বিশ্বাস (২৫), মোহাম্মদ আলী হুসেন (১৮) ও আবু বক্কর (১৮)। তারা সকলেই কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
জানা যায়, সম্প্রতি সংরক্ষিত ভোলাগঞ্জ রোপওয়ে থেকে আবারও বালুপাথর লুটপাট শুরু হয়েছে। এই পাথর নৌকা দিয়ে কালাইরাগ ও দয়ার বাজার এলাকার ধলাই নদীর পাড়ে নিয়ে রাখা হয়। পরে সেখান থেকে ট্রাক্টরে করে কালিবাড়ি ও কলাবাড়ি এলাকার বিভিন্ন ক্রাশার মিলে নিয়ে ক্রাশিং করা হয়। অবৈধ এই পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রায়ই মোবাইল কোর্ট পরিচালিত হয়। কিন্তু তাতেও বন্ধ হচ্ছে না অবৈধ বালুপাথর উত্তোলন। শুক্রবার উপজেলা সহকারী কমিশনার পলাশ তালুকদারের নেতৃত্ব অভিযানে ৫ জনকে জেল দেওয়া হয়।
Design and developed by sylhetalltimenews.com