পুলিশের নতুন গণবিজ্ঞপ্তি: সিলেটে যখন যা নি ষি দ্ধ

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

পুলিশের নতুন গণবিজ্ঞপ্তি: সিলেটে যখন যা নি ষি দ্ধ

Manual4 Ad Code

সিলেট মহাগর পুলিশ নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও দাখিল এবং সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে এই গণবিজ্ঞপ্তি। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো ও তার আশপাশ এলাকায় কিছু বিষয়ে নিধোজ্ঞা জারি করা হয়েছে।

 

রবিবার (১৯ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এই গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

Manual4 Ad Code

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ মে। সিলেট মহানগর এলাকার মোট ৩৭টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর দু’শো গজের মধ্যে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব থেকে শেষ হওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈচৈ, চেঁচামেচি, ঢাক-ঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার, বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যে কোনো কাজ সম্পূর্ণ নিষিদ্ধ।

Manual6 Ad Code