মাজারের ইবাদতখানা থেকে গ্রে প্তা র পপি

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

মাজারের ইবাদতখানা থেকে গ্রে প্তা র পপি

Manual6 Ad Code

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মহিলা চোর চক্রের মূলহোতাসহ দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

Manual1 Ad Code

 

রবিবার (১৯ এপ্রিল) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, দুপুরে মাজারের মহিলা ইবাদত খানার দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

 

হবিগঞ্জের লাখাই থানার বামই গ্রামের সুমন মিয়ার স্ত্রী পপি আক্তার (৩৫) ও শামীম মিয়ার স্ত্রী শিউলী আক্তার (৩০)। বর্তমানে তারা সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শাহজালাল উপশহর এলাকায় বসবাস করছেন।

 

Manual6 Ad Code

পুলিশ জানায়, পপি এই আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তার হেফাজত থেকে চুরিকৃত নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

Manual3 Ad Code

তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা (নং-৩৩/১৯/৪/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম র্কমর্কমতা মো. মনজুরুল আলম।