সিলেটের কালিঘাটে গুড়ে কেমিক্যাল, তেলে তেলেসমাতি, জরিমানা ২ লাখ

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

সিলেটের কালিঘাটে গুড়ে কেমিক্যাল, তেলে তেলেসমাতি, জরিমানা ২ লাখ

Manual7 Ad Code

সিলেটের কালিঘাটে গুড়ে বিষাক্ত ক্যামিকেল মেশানো ও তেল নিয়ে তেলেসমাতির অভিযোগ ৪ প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

Manual4 Ad Code

সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

 

Manual8 Ad Code

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী কমিশনার মো. ্ আরিফ মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে মেসার্স রহমান অ্যান্ড সন্সে অভিযান চালিয়ে গুড়ে বিষয়াক্ত কেমিক্যাল মিশানোর প্রমাণ পাওয়ায় যায়। আমরা তাৎক্ষনিকভাবে সবগুড় জব্দ করে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখাকে অবগত করেছি। তারা এই গুড় নিয়ে যাবেন। এগুলো যাতে বিক্রি করা না যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। এ অপরাধে মেসার্স রহমান অ্যান্ড সন্সকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

 

Manual3 Ad Code

এসময় ভোজ্য তেল সরকার অনুমোদিত পদ্ধতিতে বিক্রি না করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স খান ট্রেডার্স, এ এস ট্রেডার্স এবং অপর একটি দোকানকে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করা হয়েছে।

 

Manual1 Ad Code