সিলেটে ট্রাক-মাইক্রোবাস সং*ঘ*র্ষে হাত গেল চালকের

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

সিলেটে ট্রাক-মাইক্রোবাস সং*ঘ*র্ষে হাত গেল চালকের

Manual5 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট–তামাবিল মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস (হাইয়েস) চালকের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

Manual8 Ad Code

আঞ্চলিক খবর

সোমবার (২০ এপ্রিল) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে তামাবিল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১৭০৪) এবং জাফলংগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-১৯৬৮) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাস চালক মো. খোকন (৩০)-এর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত খোকন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা এবং মো. হানিফের ছেলে। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রী হলেন মো. তৌসিফ (১৬) ও ইশান রায় (১৬)। তারা উভয়েই হবিগঞ্জের বাসিন্দা।
 

Manual3 Ad Code