ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা

Manual3 Ad Code

সিলেটের বিভাগীয় কমিশনারকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসাবে পদায়নের পাশাপাশি আরও দুই শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

রবিবার (১৯ এপ্রিল) বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী ও গত ১৩ এপ্রিল অপর দুই কর্মকর্তাকে বদলির  আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা।

Manual1 Ad Code

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে গ্রেড-১ প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

 

এদিকে, ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুল রহমানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়।

Manual3 Ad Code