সিলেট সীমান্তে আ ট ক জিরা- মহিষের চালান

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

সিলেট সীমান্তে আ ট ক জিরা- মহিষের চালান

Manual1 Ad Code

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে জিরা ও মহিষের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-১৯ জকিগঞ্জ ব্যাটালিয়ন। তারা জানায় সোমবার (২০ এপ্রিল) সকালের মধ্যেই এই দুটি চোরাচালান আটক করা হয়। তবে সংশ্লিষ্ট কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

Manual2 Ad Code

 

সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে কানাইঘাটের রাইনপুর এলাকার একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয় যার বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

 

Manual4 Ad Code

ওইদিন সকাল ৮টার দিকে জৈন্তাপুরের গুয়াবাড়ী বিওপির টহল দল অভিযান চালিয়ে তিনটি ভারতীয় মহিষ আটক করে যার মূল্য ধরা হয়েছে ১০ লাখ ৫০ হাজার টাকা।

 

Manual2 Ad Code