সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তাকে হাইকোর্টের শোকজ

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তাকে হাইকোর্টের শোকজ

Manual6 Ad Code

সিলেট নগরীর কালেক্টরেট মসজিদ মার্কেটের দোকান উচ্ছেদ ও তালাবদ্ধ করার ঘটনায় আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগে সিলেটের জেলা প্রশাসকসহ (ডিসি) তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিক হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

Manual6 Ad Code

শোকজ প্রাপ্ত কর্মকর্তারা হলেন—সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দা পারভীন এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কিশোর কুমার পাল।

Manual5 Ad Code

আদালতের আদেশে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। কালেক্টরেট মসজিদ মার্কেট দোকান মালিক জামিল আহমেদ তাপাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

মামলা ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ১০ মার্চ কালেক্টরেট মসজিদ ট্রাস্টের পক্ষ থেকে এক নোটিশে জানানো হয় যে, ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে এবং তিন দিনের মধ্যে দোকান খালি করে দিতে হবে। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ব্যবসায়ীরা হাইকোর্টে রিট আবেদন করলে গত ১২ মার্চ আদালত দুই মাসের জন্য ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ দেন। পরবর্তীতে পৃথক রিটের প্রেক্ষিতে উচ্ছেদ নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, উচ্চ আদালতের স্থগিতাদেশ বলবৎ থাকা সত্ত্বেও ২৬ মার্চ রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দোকানগুলো তালাবদ্ধ ও সিলগালা করা হয়। আদালতের সুস্পষ্ট নির্দেশনা লঙ্ঘিত হওয়ায় ব্যবসায়ীরা ১ এপ্রিল তাদের আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিগ্যাল নোটিশ প্রদান করেন। এতে কোনো প্রতিকার না পাওয়ায় তারা আদালত অবমাননার আবেদন দাখিল করেন
।
সোমবার আবেদনের ওপর শুনানি শেষে আদালত ডিসিসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে এই রুল জারি করেন। দোকান মালিক জামিল আহমেদ তাপাদার বলেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও আমাদের দোকানগুলো অন্যায়ভাবে সিলগালা করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে হাজির হয়েছি। আদালত আমাদের আবেদন শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করেছেন এবং আমরা দোকানগুলোর দখল পুনর্বহালের দাবি জানিয়েছি