৬০ হাজার টাকা জরিমানা দিল যে দুই প্রতিষ্ঠান

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

৬০ হাজার টাকা জরিমানা দিল যে দুই প্রতিষ্ঠান

Manual5 Ad Code

বিএসটিআইএ’র অনুমোদন ছাড়াই বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা দিয়েছে দুটি প্রতিষ্ঠান। সেগুলো হল সুনামগঞ্জ নতুন পাড়ার লোকনাথ এন্টারপ্রাইজ ও জয় মা কালী স্টোর।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।

 

Manual5 Ad Code

জানা যায়, অভিযানকালে দুটি প্রতিষ্ঠানেই বিএসটিআই’র অনুমোদনহীন বিভিন্ন পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় লোকনাথ এন্টারপ্রাইজকে ৫০ ও জয় মা কালী স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাৎক্ষনিক জরিমানা আদায় করেন।

 

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

Manual2 Ad Code