সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা, নদীর পানি বিপৎসীমার ওপরে

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা, নদীর পানি বিপৎসীমার ওপরে

Manual4 Ad Code

সিলেটর বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৮  এপ্রিল) থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির কারণে বন্যা শুরু হয়ে গেছে। একই সাথে বাড়ছে নদ–নদীর পানি।

Manual8 Ad Code

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এ বৃষ্টি যে কোনো এলাকায় একটানা হবে তা নয়। থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে। বৃষ্টি চলতে পারে আগামী ৪ মে পর্যন্ত।

Manual3 Ad Code

নদীর পানি বিপৎসীমার ওপরে

সুরমা, কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটারের বেশি বেড়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া। তিনি বলেন, এসব নদী আকারে ছোট। তাই ভারী বৃষ্টি হলে এভাবে পানি বেড়ে যায়। সবৃষ্টি কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন এই প্রকৌশলী।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code