বিশ্বনাথে দুই ইউনিয়নবাসীর স্বপ্ন ‘বাসিয়া সেতু’

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬

বিশ্বনাথে দুই ইউনিয়নবাসীর স্বপ্ন ‘বাসিয়া সেতু’

Manual6 Ad Code

দীর্ঘদিন ধরে এলাকাবাসীর প্রাণের দাবীর প্রেক্ষিতে জনপ্রতিনিধিদের প্রদান করা প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার ফলে চলাচল করার জন্য একটি নড়বড়ে বাঁশের সাঁকোতেই ভরসা করতে হচ্ছে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার ‘অলংকারী ও বিশ্বনাথ’ ইউনিয়নবাসীকে। এতে ওই দুই ইউনিয়নবাসীকে চরম ভোগান্তি পোহাতে হলেও তাদের মন থেকে এখনও সাঁকোর পরিবর্তে একটি পাকা সেতু নির্মাণের আশার প্রদীপ নিভে যায়নি। তাই দুই ইউনিয়নবাসীর স্বপ্ন পূরণে ‘বাসিয়া নদী’র উপর চাই একটি সেতু।

 

কৃষিকাজের সুবিধার জন্য এলাকার কৃষকরা, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা’সহ দুই ইউনিয়নের প্রায় ৮টি গ্রামের জনসাধারণের সহযেই যাতায়াতের ক্ষেত্রে একমাত্র ভরসাই হচ্ছে বাঁশের তৈরী ওই সাঁকোটি। নিত্যপ্রয়োজনের তাগিদ থেকেই তাই নিজেদের অর্থে বাঁশের সাঁকো নির্মাণ করেন এলাকাবাসী। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি অত্যান্ত ঝুঁকিপূর্ণ ওই সাঁকো পাড়াপাড়ে প্রতিদিনই এলাকাবাসীকে থাকতে হয় জীবন ঝুঁকিতেও। সহযেই নিত্যপ্রয়োজনীয় কাজর্কম সর্ম্পন্ন করতে অনেকটা বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ সাঁকোটি ব্যবহার করেন স্থানীয়রা।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের রজকপুর গ্রামের ও অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের মধ্যবর্তি স্থানে বাসিয়া নদীর উপর নির্মিত প্রায় ১শত ফুট দৈঘ্যের ওই বাঁশের সাঁকোটির অবস্থান। অথচ এস্থানে বাঁশের সাঁকোর পরিবর্তে একটি পাকা সেতু নির্মাণ করা হলে এলাকাবাসীর জীবনযাত্রায় যেমন আমুল পরিবর্তন আসতো, তেমনি সাঁকো নির্মাণে হওয়া আর্থিক ক্ষতি থেকে এলাকাবাসী মুক্তি পাওয়ার পাশাপাশি জীবন ঝুঁকি নিয়ে চলাচল থেকেও রক্ষা পেতেন।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code