সিলেট র‌্যাবের কব্জায় ২, জ ব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬

সিলেট র‌্যাবের কব্জায় ২, জ ব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য

Manual1 Ad Code

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি মিনি ট্রাকসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (২৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন মনিপুর এলাকার সিমনা ব্রিজের কাঁঠাল রিসোর্টের সামনে চেকপোস্ট বসায় যৌথ বাহিনী। এ সময় র‌্যাব-৯ ও ২৫ বিজিবি তাদের আটক করে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ চুনারুঘাট থানাধীন আজিমাবাদ এলাকার আব্দুল আওয়াল মিয়ার ছেলে মো. পাভেল আহমদ (২১) এবং ছমির আহমেদের ছেলে সুলতান আহমেদ (২৬)।

Manual7 Ad Code

চেকপোস্ট চলাকালীন একটি মিনি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৭টি বস্তায় মোট ২ হাজার ৩১০ কেজি ভারতীয় জিরা উদ্ধারের পর জব্দ করা হয়।