বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬

বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর

Manual5 Ad Code

আপনি প্রায়শই সেলিব্রিটিদের এমন ভিডিও দেখেছেন, যেখানে তারা পাপারাজ্জিদের অনুরোধ করেন যেন ভিডিও বানানোর সময় তাদের শরীরের কোনো অংশে জুম না করা হয়। অনেক সেলিব্রিটি পাপারাজ্জিদের সঙ্গে আলাদাভাবে দেখা করেও সেই অনুরোধ করেছেন। সম্প্রতি বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে,  যেখানে দেখা যায় অভিনেত্রী পাপারাজ্জিদের বলছেন— ‘বেশি জুম করবেন না’।

সামাজিক মাধ্যমের কারিশমা কাপুরের সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এবং নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সেই ভিডিওটির কমেন্টবক্সে এক নেটিজেন লিখেছেন — এটা খুব দুঃখজনক যে, একজন মেয়েকে বলতে হচ্ছে যে, জুম করবেন না। আরেক নেটিজেন লিখেছেন— যদি একজন নারীকে এটা বলতে হয়, তাহলে আমাদের ভাবা দরকার যে, আমরা কতটা ভুল পথে যাচ্ছি। অন্য আরেক নেটিজেন লিখেছেন— আমার মনে হয় সব সেলিব্রিটিকে এমন লোক নিয়োগ করা উচিত, যারা পাপারাজ্জিদের সামনে তাদের পেছন থেকে কভার করবে, তাহলে হয়তো তারা বুঝবে যে এমনটি করা কতটা ভুল।

অভিনেত্রী কারিশমা কাপুর, টেরেন্স লুইস ও গীতা কাপুরকে শিগগিরই ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ সিজন ৫-এ বিচারক হিসেবে দেখা যাবে। সব বিচারক সেটের বাইরে পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছিলেন। কারিশমা কাপুরও পোজ দেন। ক্যামেরার সামনে থেকে সরে যাওয়ার আগে কারিশমা কাপুর পাপারাজ্জিদের সেই সতর্কবার্তা দেন।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

আরও পড়ুন
Manual6 Ad Code

প্রিয়াঙ্কা চোপড়ার পরামর্শে আপ ছেড়ে বিজেপিতে রাঘব!

প্রিয়াঙ্কা চোপড়ার পরামর্শে আপ ছেড়ে বিজেপিতে রাঘব!

 

Manual5 Ad Code

উল্লেখ্য, নব্বই দশকের অন্যতম সফল অভিনেত্রী ছিলেন কারিশমা কাপুর। সবশেষ ২০২৪ সালের ‘মার্ডার মুবারক’-এ দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। সেই সিনেমায় কারিশমা কাপুরের সঙ্গে পঙ্কজ ত্রিপাঠি, সারা আলি খান, বিজয় ভার্মার মতো অভিনেতারা ছিলেন।

‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার, সিজন ৫’ শুরু

‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার, সিজন ৫’ আগামী ৯ মে থেকে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সনি লিভে প্রচার করা হবে। এই শো প্রতি শনি ও রবি রাত ৯টায় দেখা যাবে। ড্যান্সারদের এই সিজন ‘ইন্ডিয়া ওয়ালা ড্যান্স’ থিমের সঙ্গে আসছে, যা ফ্রিস্টাইল এবং বলিউড নাচের মিশ্রণের ওপর কেন্দ্রিক হবে।