সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মে ২, ২০২৬

সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

সিলেট মহানগরীর সুরমার তীরে চাঁদনীঘাটে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

 

শনিবার (২ মে) সকাল পৌণে ১১টার দিকে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সিলেট বিএনপি নেতৃবৃন্দ।

 

Manual4 Ad Code

এর আগে তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন।

 

সকাল ১০টা প্রধানমন্ত্রী বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও জেলা প্রশাসক সারওয়ার আলমসহ অন্যান্যরা।

 

প্রধানমন্ত্রী হিসাবে এটি তার প্রথম সিলেট সফর।

Manual4 Ad Code

 

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনের সময় তিনি  প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেট নগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন।

 

দুপুর ১২টায় প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করবেন।

Manual2 Ad Code

 

এছাড়া বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন ও  বিকাল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা।

 

Manual5 Ad Code