দামান্দের কাছে উচ্ছ্বাসের সঙ্গে আছে প্রত্যাশাও

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ২, ২০২৬

দামান্দের কাছে উচ্ছ্বাসের সঙ্গে আছে প্রত্যাশাও

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী হয়ে এবারই প্রথম সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফর ঘিরে একদিকে যেমন নতুন উদ্দীপনা সিলেটে, তেমনি প্রত্যাশারও শেষ নেই মানুষের। তার সাথে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমানও।

Manual6 Ad Code

সিলেট বিভাগের খবর

Manual1 Ad Code

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস-সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

একই দিন দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল ৫টায় সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এতে স্থানীয় রাজনীতি ও সংগঠনকে আরো সক্রিয় করার বার্তা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Manual8 Ad Code