হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার

Manual3 Ad Code

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গরু উপহার হিসেবে হস্তান্তর করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

Manual7 Ad Code

সিলেটের সংস্কৃতি ব্লগ

সোমবার (৪ মে) বিকেলে তিনি মাজারের মোতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ উপহার তুলে দেন।

Manual2 Ad Code

এ সময় সিসিক প্রশাসক সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে একটি গরু উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ওরসের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ এবং মাজার এলাকায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেছি।”
তিনি আরও বলেন, “ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত-আশেকান এখানে সমবেত হন। তাই এই সময়ে সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা অত্যন্ত জরুরি। মাজার এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানে আমরা কাজ করব। চলমান উন্নয়ন প্রকল্পগুলোও দ্রুত সম্পন্ন করা হবে।”

 

Manual3 Ad Code