সংযত কিয়ারা

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ৫, ২০২৬

সংযত কিয়ারা

Manual5 Ad Code

বলিউডের আলোচিত অভিনেত্রী কিয়ারা আদভানি। ২০১৪ সালে কমেডি ঘরানার ছবি ‘ফাগলি’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ। এরপর ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’সহ বেশ কিছু হিন্দি ছবিতে কিয়ারার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। শহিদ কাপুরের বিপরীতে ‘কবীর সিং’-এ কিয়ারার অভিনয় ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে ‘শেরশাহ’, ‘সত্যপ্রেম কি কথা’র মতো হিট ছবিতে কাজের সুযোগ পান। কিয়ারার অভিনয় যখন দর্শককে প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে ঠিক সেই সময় চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে সাহসী চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।ওয়ার-২’ ছবিতে ‘বিকিনি বেব’ কিয়ারার লুকে উত্তপ্ত নেট দুনিয়া। সিদ্ধার্থ ঘরনির বোল্ড লুক সেই সময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে আগামী ছবি ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’র ক্ষেত্রে খানিকটা ‘সংযত’ কিয়ারা। সিনেমার ট্রেলার মুক্তির পর তা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এর মাঝেই নড়েচড়ে বসেছেন অভিনেত্রী। ঘনিষ্ঠ দৃশ্য কিছুটা সংক্ষিপ্ত করার অনুরোধ করেছেন তিনি। পরিচালক গীতু মোহনদাস তার অনুরোধ রাখছেন। ঘনিষ্ঠ দৃশ্য ছোট করেই ছবিটি মুক্তি দেয়া হবে। পাশাপাশি খুব বেশি খোলামেলা পোশাকেও এ ছবিতে কাজ করেননি কিয়ারা। সিনেমাটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ও পরবর্তী সময়ে অন্যান্য কৌশলগত কারণে মুক্তি তারিখ পিছিয়েছে একাধিকবার। ছবিটিতে আরও অভিনয় করেছেনÑ কন্নড় সুপারস্টার যশ, নয়নতারা, হুমা কুরেশি প্রমুখ।