সিলেটে বাড়ছে গরম, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৬

সিলেটে বাড়ছে গরম, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া

Manual5 Ad Code

সিলেটে গরম বাড়ছে। সঙ্গে বৃষ্টি আছে বলেই রক্ষে। নইলে হা পিত্যেশ শুরু হয়ে যেত। এদিকে আগামী ২৪ ঘন্টা এ অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

Manual3 Ad Code

বুধবার (২০ মে) সন্ধ্যায় এসব তথ্য জানানো হয়।

 

Manual4 Ad Code

এতে বলা হয়েছে, বুধবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Manual1 Ad Code

 

এদিকে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৯৭ মিলিমিটার। আর বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৬ দশমিক ৮ মিলিমিটার।

 

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও আছে।

Manual7 Ad Code