সাদাপাথরে দুই পক্ষের সং ঘ র্ষে ৪ জন আ হ ত

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

সাদাপাথরে দুই পক্ষের সং ঘ র্ষে ৪ জন আ হ ত

Manual3 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন বাজারে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (২০ মে) সন্ধ্যায় ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন বাজারে (১০ নম্বর ঘাটে) এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর নৌকা ঘাটের সিঁড়ি নির্মানের জন্য কয়েকজন ব্যবসায়ী আলোচনায় বসেন। এসময় সিঁড়ির জায়গায় থাকা একটি গাছ কাঁটাকে কেন্দ্র করে ব্যবসায়ী লিটন মিয়ার সাথে ইয়াহিয়ার বাকবিতন্ডা শুরু হয়।

একপর্যায়ে সেটি হাতাহাতিতে রূপ নেয়। তখন উপস্থিত অন্য ব্যবসায়ীরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। এ ঘটনার ১০ মিনিট পর আবারও দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের ৪ জন আহত হন।

আহতরা হলেন- হোসেল মিয়া, রাসেল মিয়া, লিটন মিয়া ও ইয়াহিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বরেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামাতে সক্ষম হই। এ বিষয়ে দুই পক্ষই অভিযোগ দায়ের করেছেন। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

Manual8 Ad Code

 

Manual8 Ad Code