সিলেটে দুই পক্ষের সং*ঘ*র্ষ, প্রাণ গেল ১ জনের!

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

সিলেটে দুই পক্ষের সং*ঘ*র্ষ, প্রাণ গেল ১ জনের!

Manual2 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আবুল হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার জের ধরে দুটি গ্রামে ফের সংঘর্ষ সৃষ্টি হয়। শুক্রবার (২২ মে) বিকেল ৫টা থেকে এই উত্তেজনা শুরু হয় এবং চলমান রয়েছে।

Manual4 Ad Code

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাগাইল গ্রামের প্রতিপক্ষের হামলায় গৌরীনগর গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৪০) গুরুতর আহত হন। পরে শুক্রবার বিকোল ৩টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুখবর খবর ছড়িয়ে পড়ে। আবুল হোসেন গৌরীনগরের আকরম আলীর ছেলে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাগাইল বাজারের গরুর হাটে গরু বেঁধে রাখা নিয়ে খাগাইল ও গৌরীনগর গ্রামের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এরই জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গৌরীনগর গ্রামের বাসিন্দা ট্রাকচালক আবুল মিয়া সিলেটের ধোপাগুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এদিকে স্থানীয়রা নিশ্চিত করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মিয়ার মারা যান। আবুল মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ফের উত্তপ্ত হয়ে উঠে খাগাইল ও গৌরীনগর গ্রাম। এসময় গৌরীনগরের লোকজন খাগাইল গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে আবুল হোসেন গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কোম্পানীগঞ্জ থানায় ওসি (তদন্ত) সুজন চন্দ্র বলেন, খাগাইল ও গৌরীনগর গ্রামবাসীর সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code