সিলেটে মুখ খুলছেন না সুবিনা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

সিলেটে মুখ খুলছেন না সুবিনা

Manual3 Ad Code

দেড় বছরের মেয়েকে গলা কেটে হত্যার পর এখনো মুখ খুলেন নি মা সুবিনা বেগম (২৫)। তিনি জালালাবাদ থানাপুলিশের হেফাজতে রয়েছেন। হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এদিকে নিহত শিশুটির লাশ ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

 

শুক্রবার (২২ মে) বিকালে এমনটাই জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামসুল হাবিব।

 

এর আগে ফজরের নামাজের সময় সুবিনার স্বামী সমজিদে চলে গেলে এ হত্যাকাণ্ড ঘটে। পরে জালালাবাদ থানাপুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় এবং ঘাতক মা সুবিনাকে আটক করে

তবে পরিবারের সদস্যদের দাবি, সুবিনা মানসিক রোগী।

 

Manual2 Ad Code

এদিকে আটকের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনো তিনি ঘটনার কারণ সম্পর্কে কিছুই বলেন নি। তিনি কান্নাকাটিও করছেন না। কেবল উদাস ভঙ্গিতে চেয়ে থাকছেন।

 

জালালাবাদ থানাপুলিশের ওসি জানিয়েছেন, ময়না তদন্ত শেষে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে। শনিবার ঘাতক মা সুবিনাকে আদালতে তোলা হবে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

উল্লেখ্য, সুবিনা বেগম সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কালারুকা গ্রামের আমির আলীর স্ত্রী। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চলছে নানান আলোচনা সমালোচনা।