ঢাকা ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৬
সিলেটে বৃষ্টি চলছেই। গত ২৪ ঘন্টায়ও ভারী বর্ষণ হয়েছে। আবার আগমী ২৪ ঘন্টায়ও ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় এই পূর্বাভাস দেওয়া হয়।
রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৩৭ দশমিক ২ মিলিমিটার। আর সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৬৫ দশমিক ২ মিলিমিটার। গত ৩৬ ঘন্টায় মোট বৃষ্টিপাত হয়েছে ১০২ দশমিক ৪ মিলিমিটার।
এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসেও সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রপাথের শঙ্কাও আছে।
সোমবার সিলেটের সার্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
Design and developed by sylhetalltimenews.com