সিলেটে পুলিশের কব্জায় কিশোর গ্যাং স্টার

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬

সিলেটে পুলিশের কব্জায় কিশোর গ্যাং স্টার

Manual3 Ad Code

সিলেট মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে একজন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকার রাগীব আলী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন স্থানের বাসিন্দা মোশারফের ছেলে মো. মোস্তফা (২০)।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে সিলেট মহানগরীর জালালাবাদ থানার মামলা নং-২১, তারিখ-২১/০৫/২০২৬খ্রি. ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড’র এজাহারনামীয় আসামী কিশোর গ্যাং সদস্য মো. মোস্তফা (২০)কে গ্রেফতার করা হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

Manual7 Ad Code