সীমান্তে কী ঘটছে, কেন বাড়ছে বিজিবির তৎপরতা সিলেটে

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

সীমান্তে কী ঘটছে, কেন বাড়ছে বিজিবির তৎপরতা  সিলেটে

Manual1 Ad Code

ভারত থেকে অবৈধ পুশ-ইন ও সীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমও শুরু করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় টহল তৎপরতা বাড়ানোর পাশাপাশি চিহ্নিত রুটগুলোতে স্ট্যান্ডবাই ডিউটি জোরদার করা হয়েছে। নিজস্ব ও বেসামরিক গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এর পাশাপাশি মাইকিং, গণসংযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করা হচ্ছে। পুশ-ইন প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকেও সম্পৃক্ত করা হয়েছে।

Manual7 Ad Code

এছাড়া সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা কোনো ধরনের কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে তথ্য দিতে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

Manual7 Ad Code

সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবির এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

Manual8 Ad Code