সিলেটে শিশু ধ র্ষ ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আ*ট*ক

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

সিলেটে শিশু ধ র্ষ ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আ*ট*ক

Manual7 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ রবিবার ( জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় ঘটনা ঘটে

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিবেশী ওই শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন নুর উদ্দিন। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত নুর উদ্দিনকে আটক করে।

 

Manual3 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।’

Manual2 Ad Code