দক্ষিণ সুরমা থেকে ছি ন তা ই কা রী ধরলো র‌্যাব

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

দক্ষিণ সুরমা থেকে ছি ন তা ই কা রী ধরলো র‌্যাব

Manual8 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ও প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন জালালপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব–৯)।

Manual6 Ad Code

 

সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন জালালপুর ইউনিয়নের শাহজালাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

Manual7 Ad Code

গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজার জেলার রাজনগর থানার আমিনাবাদ চা বাগান এলাকার মসকু মিয়ার ছেলে মানিক মিয়া (৪৪)।

 

ঘটনার বিবরণ উল্লেখ্য করে র‌্যাব জানায়, ভুক্তভোগী মো. ইমরান মিয়া (২৮) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চান্দভাগ এলাকার একজন ব্যবসায়ী। গত ১৮ নভেম্বর ২০২৫ সকাল প্রায় ১০টায় তিনি তার পিতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে শ্রীমঙ্গলের দিকে রওনা হন। এ সময় তার সঙ্গে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ছিল। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে রাজনগর থানার নন্দীউড়া এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে পিছন থেকে একটি নেভি-ব্লু রঙের প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ইমরান ও তার পিতা সড়কের পাশে পড়ে যান। পরে প্রাইভেট কার থেকে নেমে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি জিআই পাইপ দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে অপর এক ব্যক্তি ইমরানের পিতাকে হত্যার ভয় দেখিয়ে তার হাতে থাকা নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা দ্রুত প্রাইভেট কারযোগে রাজনগর কলেজ পয়েন্টের দিকে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী ইমরান মিয়া বাদী হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। র‌্যাব-৯ সিপিএসসি, সিলেট এবং সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল সোমবার রাতে অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর থানার মামলা নং-১১, তারিখ ১৯/১১/২০২৫, ধারা ৩৯৪ (পেনাল কোড) অনুযায়ী দায়েরকৃত ছিনতাই মামলার আসামি। এছাড়া তিনি সিআর-১৩/২৬ (রাজনগর) মামলার ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারার একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিও।

Manual4 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত ১১ এপ্রিল এই ছিনতাই মামলায় আরও ১ জন আসামীকে গ্রেফতার করেছিল র‌্যাব।’

Manual3 Ad Code