তাবলীগে গিয়েও রক্ষা হলো না রকিবের

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

তাবলীগে গিয়েও রক্ষা হলো না রকিবের

Manual8 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রকিবকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার একটি মসজিদ থেকে তাকে আটক করা হয়। সে খাগাইল গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে।

Manual2 Ad Code

 

পুলিশ জানায়, থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ টিম আবুল হোসেন হত্যা মামলার আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদে ডিবি জানতে পারে মামলার ৩নং আসামি আং রকিব সুনামগঞ্জে তাবলীগে রয়েছে। এই সুত্র ধরে তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে ডিবি জানতে পারে সে শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর নোয়াগাঁও মসজিদে তাবলীগের জমাতের সাথে রয়েছে। তথ্য অনুযায়ী তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ মসজিদ থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, আবুল হোসেন হত্যা মামলায় এজাহার নামিয় ৩নং আসামি আং রকিরকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ৭ জুন রাত আড়াইটায় কুটু মিয়া ও আব্দুর রহমান নামে আরও ২ এজাহারভূক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। সর্বমোট এই নিয়ে এজাহারভূক্ত ৩জন আসামী এবং সন্দেহভাজন আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

উল্লেখ্য: গত ২১মে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় রাত ১২টায় বাড়ি যাওয়ার পথে অতর্কিত হামলায় গৌরীনগর গ্রামের আক্রম আলীর ছেলে আবুল হোসেন গুরুতর আহত হন। পরে তিনি ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় ২৭মে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ ও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code