সিলেটের মামুনের গ্যারেজে জুয়ার আস্তানা গেড়েছিলেন

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

সিলেটের মামুনের গ্যারেজে জুয়ার আস্তানা গেড়েছিলেন

Manual4 Ad Code

সিলেটের বাদামবাগীচার মামুন মিয়ার গ্যারেজ থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। তারা সেখানে জুয়া খেলছিলেন।

 

মঙ্গলবার (৯ জুন) রাতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়াখেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

 

Manual2 Ad Code

তারা হলেন, দিনাজপুরের বীরগঞ্জ থানার দক্ষিণ নোয়াপাড়া এলাকার মৃত বাবুল দেবনাথের ছেলে, তাপস দেবনাথ (২৯), রংপুরের মিঠাপুকুর থানার হাটুরপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে মো. আলম মিয়া (৩১), পঞ্চগড় জেলার দেবিগঞ্জ পূর্ব ডেবিডুবা এলাকার আবুল কাশেমের ছেলে জামিলুর রহমান (৩০) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাঙ্গাখালি এলাকার মৃত আঃ রহিমের ছেলে মো. আবু বকর (৫৫)।

 

Manual5 Ad Code

তারা সবাই সিলেটের এয়ারপোর্ট থানার বাদামবাগীছা এলাকার মামুন মিয়ার কলোনির বাসিন্দা। দীর্ঘদিন ধরে মামুন মিয়ার গ্যারেজেটি জুয়ার আস্তানা হিসাবে ব্যবহার হচ্ছে বলেও স্থানীয়দের অভিযোগ।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে সবাইকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code