ফেঞ্চুগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে যা বললেন কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

ফেঞ্চুগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে যা বললেন কাইয়ুম চৌধুরী

Manual5 Ad Code

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত সভাপতির পদ নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছে। এই উপজেলায় ২ জনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে প্রচার করা হচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা–সমালোচনা।

 

Manual5 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী সুফি বিদেশ পাড়ি দেওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে প্রকাশ পায় সিনিয়র সহ সভাপতি মইন উদ্দিনের নাম। বৃহস্পতিবার থেকে এনায়েত হোসেন রুহেলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে- এমন জোর প্রচারণাও চলছে। পোস্টে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম।

Manual7 Ad Code

 

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমেদ নেহার বলেন, আমাদের সিলেট -৩ আসনের সাংসদ আব্দুল মালিক ফেঞ্চুগঞ্জ উপজেলার মাসিক সভায় মইন উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করেন। গতকাল থেকে এনায়েত হোসেন রুহেল ভারপ্রাপ্ত সভাপতি শুনতে পাচ্ছি। আমি জেলা বা কেন্দ্র থেকে কোন চিঠি না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারছি না।

 

Manual2 Ad Code

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাউকেই ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়নি। সভাপতি অনুপস্থিত থাকলে সহ সভাপতি দায়িত্ব পালন করবেন- এটাই স্বাভাবিক।

Manual7 Ad Code

 

জেলা থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কোন নাম ঘোষণা করা হয়নি।