ঢাকা ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এই দেশ আমাদের সকলের। আমরা ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে সকলে মিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে একযোগে এগিয়ে নিয়ে যেতে হবে। কাশ্যপ কল্যাণ পরিষদ সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি শনিবার কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট জেলার ২২ তম ও বিভাগীয় শাখার ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সিলেট জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদবের সভাপতিত্বে সিলেট নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, হিন্দু ধর্মীয় ট্রাস্টের সাবেক ট্রাস্ট্রি নিহার রঞ্জন দাশ বাচ্চু, মহালক্ষী গ্রীবা পীঠ জৈনপুর,দক্ষিণ সুরমা, সিলেট এর সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন। প্রধান বক্তা ছিলেন বিভাগীয় সাধারণ সম্পাদক সুসেন্দ্র চন্দ্র সরকার।
সিলেট জেলা শাখার সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতিমোহন বিশ্বাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার বিশিষ্ট কবি পুলিন রায়, মৌলভীবাজার জেলার সভাপতি অবিনাস বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাজেন্দ্র বিশ্বাস, হবিগঞ্জ জেলার সহ-সভাপতি স্বপন সরকার, সহ সম্পাদক জিতেন্দ্র সরকার বাদল, সাংগঠনিক সম্পাদক জগৎ সরকার ও সবুজ সরকার এবং সুনামগঞ্জ জেলার সভাপতি শচীন্দ্রলাল পুরকায়স্থ ও কেবল চন্দ্র বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস ও সহ সাধারণ সম্পাদক ক্ষিতিশ সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রঙ্গলাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ময়না সরকার, সংগঠনের সহসভাপতি সিতাংশু বিশ্বাস, নারদ বিশ্বাস, অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, অধ্যাপক অনিরূদ্ধ বিশ্বাস, শিক্ষক পাঁচু মোহন বিশ্বাস, মহালয়া উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার দাস,যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুবিনয় মল্লিক, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি এডভোকেট ফনিভূষণ সরকার, জকিগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধখ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিত বিশ্বাস ও সম্পাদক সীতেন দাস, এডভোকেট রনজিত বিশ্বাস, গুণমনি বিশ্বাস, ডা. বিমল কান্ত সরকার, রানু বিশ্বাস, শ্যামল রায়, শিপুল বিশ্বাস, ব্রজেন্দ্র সরকার, কানাই বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, চানমনি বিশ্বাস, সুভাষ সরকার, সত্যকুমার বিশ্বাস, সুখেন্দ্র বিশ্বাস, সজল সরকার, প্রকাশ চন্দ্র সরকার, সত্যরঞ্জন বিশ্বাস, সত্যেন্দ্র কুমার নন্দী, দীপন বিশ্বাস, কাজল বিশ্বাস, নিখিল নম., গোবিন্দ বিশ্বাস, মিন্টু বিশ্বাস, এড. সুহাস বিশ্বাস, সঞ্জয় সরকার, নীরেশ বিশ্বাস, নগেন বিশ্বাস, কবিতা সরকার, বাসম্তী নন্দী, প্রীতি রানী বিশ্বাস, সাথী রানী বিশ্বাস, পলাশ বিশ্বাস, অখিল সরকার, চৈতন্য বিশ্বাস ও জীবনশুভ্র সরকার প্রমুখ।
Design and developed by sylhetalltimenews.com