সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব: কয়েস লোদী

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব: কয়েস লোদী

Manual3 Ad Code

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সিলেট নগরীর হাউজিং এস্টেট রোডস্থ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক যুম্নাম উজ্জ্বল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের সামগ্রিক ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য। এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। আমাকে এই সম্মাননা প্রদানের জন্য আমি গভর্নিং বডি, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Manual7 Ad Code

সিসি ক্যামেরা দ্বারা সুনিয়ন্ত্রিত সম্পূর্ণ ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— গভর্নিং বডির সদস্য সিরাজ উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম, কলেজের সহকারী অধ্যাপক মহরম আলী এবং সহকারী শিক্ষক আব্দুল করিম শেখসহ আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে এবং শেষে নবনির্বাচিত চেয়ারম্যান কয়েস লোদীকে গভর্নিং বডি ও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা সিউক-এর চেয়ারম্যান হিসেবে কয়েস লোদীর নতুন দায়িত্ব পালনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে সিলেট একটি পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

 

Manual5 Ad Code