দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য :ইমদাদ হোসেন চৌধুরী

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬

দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য :ইমদাদ হোসেন চৌধুরী

Manual6 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মেয়র ও কাউন্সিলররা জনকল্যাণমূলক কোনো কাজ না করে কেবল লুটপাট ও নিজেদের পকেট ভারী করার দুর্নীতিতে লিপ্ত ছিল। তারা দীর্ঘ প্রায় ১ বছর ক্ষমতায় থাকাকালে সিলেট নগরীর সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তাঘাট, ড্রেন ও অন্যান্য অবকাঠামোর বিন্দুমাত্র কোনো উন্নয়ন করেনি। জনগণের ট্যাক্সের টাকা উন্নয়নের নামে হরিলুট করা হয়েছে, যার খেসারত আজ নগরবাসীকে ভাঙাচোরা রাস্তা আর জলাবদ্ধতার দুর্ভোগ দিয়ে দিতে হচ্ছে।

Manual1 Ad Code

গতকাল সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার থেকে মডেল স্কুল ছড়ারপার পর্যন্ত চলমান সমাপ্ত ও অসমাপ্ত রাস্তার উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

পরিদর্শনকালে তিনি বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা। আমাদের প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে দেশের প্রতিটি প্রান্তে সুষম উন্নয়ন নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। জনমানুষের আকাক্সক্ষাকে ধারণ করে একটি জবাবদিহিমূলক এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণ করাই এই সরকারের অন্যতম অঙ্গীকার। উন্নয়নের নামে আর কোনো লুটপাট বা দুর্নীতি বরদাশত করা হবে না। জনগণকে সাথে নিয়ে এই এলাকার সকল অসমাপ্ত উন্নয়নমূলক কাজ দ্রুত ও টেকসইভাবে সম্পন্ন করা হবে।

Manual1 Ad Code

৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জমির আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ও মহানগর বিএনপির নির্বাহী সদস্য কাজী মহিবুর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, শাহপরান থানা বিএনপির সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেখ আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন নুনু এবং ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলাম, সোহেল আহমদ ও লোকমান আহমদ প্রমুখ। সভায়  স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।