ঢাকা ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬
সুন্দরবন কুরিয়ারের সামনে অভিযান চালিয়ে মোছা. লায়লা আক্তার (২২ ) নামের এক মহিলাকে আটক করেছে র্যাব–৯।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার ঢাকা-সিলেট মহাসড়কে নতুনব্রিজ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
লায়লা চুনারুঘাট থানার আমুরোড গুচ্ছগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
এ সময় তার হেফাজত থেকে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৫ কেজি গাজা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লায়লা স্বীকার করেছেন, তিনি সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির করেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ
Design and developed by sylhetalltimenews.com