সিলেটে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

সিলেটে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

Manual6 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলী এখন ভাইরাল। ভার্চুয়াল জগতে তোলপাড়ের পাশাপাশি তাকে নিয়ে এখন গোট উপজেলায় চলছে তুমুল সমালোচনা। বিষয়, ইয়াবা সেবন ও নারী কেলেংকারী।

 

রুহুল আমীন নামের এক ফেসবুক ব্যবহারকারীর আইডি থেকে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে বিভিন্ন ব্যক্তির মোবাইলে।

Manual5 Ad Code

 

ভিডিওতে দেখা যায়, জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের সারিঘাট ঢুপি গ্রামের ফয়জুল ইসলাম ফজলুর ঘরে বসে ইয়াবাসেবনে ব্যস্ত চেয়ারম্যান ইন্তাজ আলী। ফজলু আগুন দিয়ে তাকে সাহায্য করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ফজলুর ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, তিনি নিজেও একজন পুরানো মাদকসেবী। তার ঘরে বসে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ইন্তাজ নিয়মিত মাদক সেবন করতেন। কিছুদিন আগে চেয়ারম্যান নাকি তার স্ত্রীকে তার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। এরপর ক্ষেপে যান ফজলু। তার আাইডি থেকে প্রথমে এরপর রুহুল আমিন নামে একজন ফেসবুক ব্যবহারকারীর আইডি থেকে ভিডিও ও স্থিরচিত্র নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

 

Manual3 Ad Code

ফজলু তার স্ট্যাটাসে খোলামেলা লিখেছেন, ‘…চেয়ারম্যান এবং বিএনপির থানা কমিটির সাংগঠনিক সম্পাদক আমাকে বাবা খাওয়া শিখিয়েছে। এখন আমার বউয়ের সাথে লিংক করে আমাকে আলাদা করে রেখেছে। আমি তিনটা বাচ্চা নিয়ে অসহায় আছি। আমি মানবজাতির কাছে বিচার দিলাম’।

Manual4 Ad Code

 

এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় তুমুলু আলোচনা সমালোচনা। পারভেজ আলী নামের এক ব্যবহারকারীর মন্তব্য, জৈন্তাপুর চোরাচালান নেশা মুক্ত করা রক্তে রক্তে মিশে আছে।

 

Manual2 Ad Code