সিলেটে যে রোগে প্রাণ গেল ৮৪ শিশুর, হাসপাতালে ২৬৫

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

সিলেটে যে রোগে প্রাণ গেল ৮৪ শিশুর, হাসপাতালে ২৬৫

Manual1 Ad Code

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সন্দেহজনক হাম রোগে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়। শিশুটির বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুরে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১৫ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের উপস্থিতি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক কেস নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন রোগী। এর মধ্যে ওসমানী মেডিকেল হাসপাতালে ৪১ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৬৫ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

Manual7 Ad Code

​এছাড়া এ বছরের ১ জানুয়ারি থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ৮০ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জন মারা গেছেন। এরমধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায় (সন্দেহজনক ৩৬, নিশ্চিত ১)। এরপর সিলেট জেলায় ৩০ জন (সন্দেহজনক ২৮, নিশ্চিত ২), মৌলভীবাজার জেলায় ১১ জন (সন্দেহজনক ১০, নিশ্চিত ১) এবং হবিগঞ্জ জেলায় ৬ জন

 

Manual1 Ad Code