দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব’র বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

Manual7 Ad Code

মো.সানোয়ার আলি:

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে পাঁচ কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র উদ্যোগে উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত বনজ ও ফলদ গাছের চারা রোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সিলাম, লালাবাজার ও কুচাই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সিলাম গোন্ডেন ফিউচার একাডেমি এন্ড হাই স্কুলে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরণ, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেন, গোন্ডেন ফিউচার একাডেমি এন্ড হাই স্কুলের প্রিন্সিপাল মাজহারুল হক, সাবেক প্রিন্সিপাল সারোয়ার হোসেন, পরিচালক রুহেল খন্দকার ও সালেহ আহমদ।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলী ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ সেবুল আহমদ।

Manual8 Ad Code