সিলেট আসছেন মন্ত্রী মুক্তাদির, বিতরণ করবেন টাকা ও চাল

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

সিলেট আসছেন মন্ত্রী মুক্তাদির, বিতরণ করবেন টাকা ও চাল

Manual6 Ad Code

সিলেট সফরে আসছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৩ জুলাই) তিনি সিলেট পৌঁছে শনিবার পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরমধ্যে আছে চাল ও নগদ টাকা বিতরণ।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফখরুদ্দিন আহামেদ।

 

Manual2 Ad Code

শুক্রবার দুপুর পৌণৈ ১২টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। বিকাল ৩টায় তিনি সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে তার স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ করবেন।

Manual7 Ad Code

সাড়ে ৩টায় তিনি সদর উপজেলা অডিটোরিয়ামে সদর কৃষি অফিসের পার্টনার কংগ্রেস প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত খাকবেন। পরে একই স্থানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিকাল সোয়া ৪টায় তিনি প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষের মধ্যে ছাগল বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন, ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধন ও র‌্যাডিস ভ্যাকসিন প্রদান, বিকাল সোয়া ৫টায় ১৫নং ওয়ার্ড বিএনপির সেন্টার কমিটি ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে যতরপুরে মতবিনিময় করবেন। রাত পৌণে ৮টার দিকে নগরীর নয়াসড়কের সাদিক টাওয়ারে খ্রিষ্টাল প্লেসে জালালালাবাদ রোটারি ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান।

Manual6 Ad Code