সৌদিতে ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেলো কানাইঘাটের তারেকের

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৬

সৌদিতে ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেলো কানাইঘাটের তারেকের

Manual4 Ad Code

মধ্যপ্রচ্যের দেশ সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের কানাইঘাট উপজেলার প্রবাসী যুবক তারেক আহমদের মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

নিহত তারেক আহমদ (২৪) উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের ফয়েজ আহমদের দ্বিতীয় ছেলে।

Manual1 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) সৌদি আরবের জেদ্দা শহরে কর্মস্থলের দায়িত্ব পালন শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তারেক ড্রাইভিং শিখছিলেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে তিনি মারা যান।
তারেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী। তিনি জানান, পরিবারের স্বপ্ন পূরণের প্রত্যাশায় মাত্র দেড় বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তারেক। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাসে প্রবাসেই না-ফেরার দেশে পাড়ি জমাতে হলো তাকে।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জনকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার।

Manual1 Ad Code