দেশের মধ্যে প্রথম যে উদ্যোগ নিলেন এমপি এমরান

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৬

দেশের মধ্যে প্রথম যে উদ্যোগ নিলেন এমপি এমরান

Manual2 Ad Code

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো থানায় প্রবাসীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে চালু হতে যাচ্ছে বিশেষায়িত ‘হেল্প ডেস্ক কর্নার’। সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় প্রবাসীদের কল্যাণে এই ব্যতিক্রমী ও দূরদর্শী উদ্যোগটি নিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ‍্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

আজ ​রবিবার (৫ জুলাই) দুপুর ১২টায় গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এই হেল্প ডেস্ক কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

Manual8 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন এমপি এমরান আহমদ চৌধুরী ও বিশেষ অতিথি থাকবেন সিলেট জেলা পুলিশ সুপার (এসপি)।

কর্নারটি চালু হলে প্রবাসীরা যেকোনো ধরণের আইনি জটিলতা নিরসন এবং দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

Manual5 Ad Code

এছাড়া জাতীয় মহান সংসদ অধিবেশনের প্রথম দিন থেকেই প্রবাসীদের নিয়ে সরব এমপি এমরান আহমদ চৌধুরী। রেমিট্যান্স যোদ্ধাদের বিভিন্ন সমস্যা নিরসন ও তাদের মর্যাদা রক্ষায় যৌক্তিক সব দাবি তুলে ধরছেন ‘জনবান্ধব’ এ সাংসদ।

Manual4 Ad Code