সিলেট সীমান্তে এয়ারগানসহ ভারতীয় অবৈধ মালামাল জব্দ

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৬

সিলেট সীমান্তে এয়ারগানসহ ভারতীয় অবৈধ মালামাল জব্দ

Manual6 Ad Code

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪টি এয়ারগান ও ৮৫ লাখ টাকা অবৈধ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে ৪৮ বিজিবি।

শুক্রবার (০৩ জুলাই) ও শনিবার (৪ জুলাই) সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪টি এয়ারগান, ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, সবজি, এয়ার রাইফেল, আঙ্গুর, মদ এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ, অবৈধ বালু-পাথর বহনকারী বারকী নৌকা আটক করা হয়।

Manual6 Ad Code

সিলেট-৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার দিনগত রাত পৌণে ৯ টার দিকে সীমান্তের মিনাটিলা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান এবং শনিবার পৌণে ১টায় একটি বিশেষ টহল দল অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চইলয়ে সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় আরও ০১টি ভারতীয় এয়ারগান জব্দ করে।

Manual1 Ad Code

এদিকে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর এবং মিনাটিলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, সবজি, এয়ার রাইফেল, আঙ্গুর, মদ এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ, অবৈধ বালু-পাথর বহনকারী বারকী নৌকা জব্দ করে। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ৮৫ লক্ষ ৯২ হাজার।

জব্দকৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিজিবি।

Manual5 Ad Code