যে কারণে সুবর্ণা ও সুমেনাকে ধরল সিলেট র‌্যাব

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

যে কারণে সুবর্ণা ও সুমেনাকে ধরল সিলেট র‌্যাব

Manual1 Ad Code

 

সুবর্ণা ও সুমেনা নামের দুই তরুণীকে আটক করেছে র‌্যাব–৯। তাদের দাবি এ দুই তরুণীর কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে এবং তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

 

শুক্রবার (১০ জুলাই) রাতে র‌্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তারা জানায়, দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই দক্ষিণ এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

এসময় তাদের হেফাজত থেকে ১১ দশমিক ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

Manual2 Ad Code

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

Manual7 Ad Code

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সুবর্ণাা (৩১)  ব্রাহ্মণবাড়িয়া সদর থানার চিনাইর গ্রামের সাগর মিয়ার স্ত্রী এবং সুমেনা আক্তার (৪০) কাজল মিয়ার স্ত্রী

 

Manual7 Ad Code